প্রজ্ঞা কি?
প্রজ্ঞা একটি আধুনিক ক্লাউড-ভিত্তিক সফটওয়্যার, যা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদরাসা এবং কিন্ডারগার্টেনসহ যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে সহজ, কার্যকর এবং ডিজিটালাইজড করতে সক্ষম। এটি শিক্ষার্থী, শিক্ষক এবং প্রশাসনের মধ্যে সুনির্দিষ্ট এবং কার্যকর যোগাযোগ স্থাপন করে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আধুনিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে Timestec IT Solutions এই Proggya সফটওয়্যারটি ডেভেলপ করেছে।
প্রজ্ঞা কাদের জন্য
| বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন স্কুল | কওমি ও আলিয়া মাদ্রাসা |
| English Medium School | কোচিং সেন্টার |
| কিন্ডারগার্টেন স্কুল | কারিগরি ও পেশাগত শিক্ষা প্রতিষ্ঠান |
| কলেজ ও বিশ্ববিদ্যালয় | বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান |
প্রজ্ঞা কেন ব্যবহার করবেন
- এক সফটওয়্যারের মাধ্যমে একাডেমিক ও প্রশাসনিক সকল কাজের জন্য পূর্ণাঙ্গ সমাধান।
- অনলাইন ভিত্তিক সফটওয়্যার, ইনস্টলেশন ঝামেলা মুক্ত।
- অতিরিক্ত হার্ডওয়্যারের প্রয়োজন নেই।
- সার্ভারের ডেটা সম্পূর্ণ নিরাপদ।
- ফিজিক্যাল এবং অনলাইনের মাধ্যমে সেবার প্রদান।
- বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ব্যবহার উপযোগী।
- চাহিদা অনুযায়ী কাস্টমাইজেশন।